স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সৌহার্দ্য-৩ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএনও মো. রায়হান কবিরের সভাতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কো-অর্ডিনেটর কাজী আজিমুল হক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ-দৌলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ইউপি চেয়ারম্যান ইউনূছ আলী, ঢাকা আহসানিয়া মিশনের সানোয়ার হোসেন খান পাঠান, আব্দুর রহিম, আসমা আক্তার ও হারুনুর রশীদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সাল হতে ইউএসআইডি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বেসরকরি সংস্থা ঢাকা আহসানিয়া মিশন তাহিরপুর উপজেলার চারটি ইউনিয়নে সৌহার্দ্য কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।


