জামালগঞ্জে সাংবাদিকদের সাথে সি.এন.আর.এস’র গোলটেবিল বৈঠক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে সাংবাদিকদের সাথে বেসরকারী পরিবেশবাদী সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স ষ্ট্যাডিজ (সি.এন.আর.এস)’র হাওরের ফসলহানি, মৎস, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় সহ বিভিন্ন বিষয় মোকাবেলায় করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সি.এন.আর.এস’র হল রুমে গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন সি.এন.আর.এস’র তাহিরপুর প্রকল্প সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, সিনিয়র রিজুয়েনাল ম্যানেজার (জামালগঞ্জ) আব্দুল মোতাইদ, প্রজেক্ট ফ্যাসিলিটেটর জুলফিকার চৌধুরী রানা, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরামের সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।
বৈঠকে জামালগঞ্জ উপজেলায় জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নির্ধারণ, রেশনিং ব্যবস্থা চালু, গো-খাদ্যদের সংকট নিরসন, সরকারী কৃষি ঋণ, এনজিও ঋণ স্থগিত, কৃষকদের মাঝে সুদ মুক্ত নতুন ঋণ প্রদান, কৃষি মৌসুম শুরুর পূর্বে সার-বীজ, ডিজেল সহ কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহ করা নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের উপজেলার শিক্ষিত বেকারদেরকে নিয়োগ প্রদান করার বিষয়টি আলোচনায় উঠে আসে।