দোয়ারায় ও এম এস চাল বিক্রয়ের মনিটরিং কমিটি গঠন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ও এম এস ডিলার কর্তৃক  চাল বিক্রয়ের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বিশ্বাসে সভাপতিত্বে ৯ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিনিধি মো. আশিক মিয়া, উপজেলা পরিষদের সিএ মো. শফিকুর রহমান, মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর আলী, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. বজলুর রহমান, উপজেলা এলজিইডি হিলিপ কার্যসহকারী মো. মিজানুর রহমান, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আতাউর রহমান, দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি হিলিপ প্রকল্পের এল সি এস অর্গানাইজার মো. জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, সাংবাদিক হাবিবুল্লা হেলালী, মো. আলাউদ্দিন প্রমুখ।