শাহাদাৎ হোসেন (তারেক) কে সভাপতি ও সাইফুল ইসলাম (রাহী) কে সাধারণ সম্পাদক করে সচেতন ছাত্র ফোরাম সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, সুজাত আহমদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, সহ প্রচার সম্পাদক আসাদ আহমদ, দপ্তর সম্পাদক সফি উদ্দিন, সহ দপ্তর সম্পাদক রিফাত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক তাহসান আহমেদ উজ্জ্বল।
সচেতন ছাত্র ফোরাম সদর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন করেছেন সংগঠনের জেলা সভাপতি হাবিবুর রহমান সুজন ও সাধারণ সম্পাদক নুরুল হক। প্রেস বিজ্ঞপ্তি


