জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
বুধবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদে প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকবাল আল আজাদ।
এ সময় সারাদেশে সরকারের নানা উন্নয়নমূলক কাজ ও জামালগঞ্জের ৬ ইউনিয়নের জনপ্রতিনিধিসহ তাঁর আমলে উপজেলা পরিষদের নানা উন্নয়নমূলক কাজের উপর আলোচনা করা হয়। চেয়ারম্যান ইকবাল আল আজাদ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম পত্রিকায় প্রকাশ করার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, অর্থ সম্পাদক মো বায়েজীদ বিন ওয়াহিদ, দপ্তর সম্পাদক মো. মহসিন কবির, সিনিয়র সদস্য মো. দিল আহমদ ও মো. সাইফ উল্লাহ।
- সিলেট সিটি নির্বাচন/ইভিএমের ধীরগতিতে ভোগান্তি
- বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও জরুরি সাড়াদান বিষয়ক মহড়া অনুষ্ঠিত


