জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আকস্মিক বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও জরুরি সাড়াদান বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় ফতেহপুর ইউনিয়নের হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়েয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিম। তিনি বলেন, এই মহড়াটি এলাকার মানুষের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার শ্রী অরূপ রতন দাশ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক মো. তারেক হাসান ভুঁইয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, বিশ্বম্ভরপুর থানার এসআই মো. আব্দুস শহিদ।
অনুষ্ঠানে হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, ছাত্রছাত্রী সহ স্থানীয় লোকজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের একাউন্টস অফিসার সঞ্জয় কুমার দে, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আমিনুল ইসলাম ও মো. আব্দুল হান্নান।
প্রেসবিজ্ঞপ্তি


