ধর্মপাশায় প্রয়াত ইউপি সদস্য স্মরণে শোক সভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সদ্য প্রয়াত নয়ন মিয়া স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে এ শোক সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে বক্তব্য দেন, ইউপি সচিব তাহেরুল ইসলাম, বাবুল চৌহান, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. মন্নাফ। পরে নয়ন মিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নয়ন মিয়া কিডনি ও ডায়াবেটিসজনিত সমস্যায় ভোগে গত ১৪ জুন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।