Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জামালগঞ্জে স্বামীর অত্যাচারে স্ত্রী’র আত্মহত্যা, নির্যাতক স্বামী আটক – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জামালগঞ্জে স্বামীর অত্যাচারে স্ত্রী’র আত্মহত্যা, নির্যাতক স্বামী আটক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে স্বামীর অত্যাচারে স্ত্রী আত্মহত্যার পথ বেঁচে নেবার অভিযোগ ওঠেছে। এই মামলায় স্বামী আইয়ুব নবী (৩০) কে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। আটককৃত আইয়ুব নবী জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনীপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র।
এ ঘটনায় জামালগঞ্জ থানায় একই ইউনিয়নের উত্তর কামলাবাজ (ধানুয়াখালী) গ্রামের মৃত উমর আলীর ছেলে মো. রহম আলী (৬০) বাদি হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০২, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২)।
মামলায় উল্লেখ করা হয়, আটককৃত ব্যক্তি আইয়ুব নবী বিবাদী মো. রহম আলীর জামাতা। বিবাদী তিন বছর আগে তার মেয়ে নাজমা বেগম (২৬) কে বাদীর সাথে বিয়ে দেন। তাদের দেড় বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে আত্মহত্যার শিকার নাজমা বেগমকে তার স্বামী আইয়ুব নবী বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে আসছিল। দিন দিন এর মাত্রা বেড়ে যাওয়ায় এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জানালে আটককৃত আইয়ুব নবী আরও ক্ষিপ্ত হয়। তার অত্যাচার সইতে না পেরে শনিবার রাত ১১ টায় সে আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় পিতা মো. রহম আলী জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে জামালগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত আইয়ুব নবীকে আটক করে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।