জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে প্রসবকালীন ও নবজাতকের স্বাস্থ্য সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের কুকড়াপশী গ্রামের কমিউনিটি ক্লিনিকে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী। স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি ছিলেন কেয়ার বাংলাদেশের সঙ্গীতা বৈদ্য, সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ কর্মী আলকাছ আলী, শৈলেন দেবনাথ, যতীন্দ্র কুমার দাস, মুজিবুর রহমান, মইনুল আলম প্রমুখ। সভাশেষে একাধিক নবজাতক শিশু ও তাদের মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মনিসর চৌধুৃরী।


