জামালগঞ্জ প্রতিনিধি
১৯৭১ সালে ৫ই ডিসেম্বর জামালগঞ্জ ও ৬ই ডিসেম্বর সুনামগঞ্জ হানাদার মুক্ত হয়। হানাদার মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলম্দরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধার সন্তান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার আলতাফ আলী, আব্দুল হক। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কাজী আশরাফুজ্জামান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সহ সভাপতি শাহানা আল আজাদ, সাধারণ সম্পাদক কল্লোল সরকার, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক, সদস্য ডরিন বেগম।


