ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা কার্যক্রমের মাধ্যমে ৪টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুরতানা দিপা, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।


