জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে কাবিটার মাধ্যমে ২০১৭-১৮ অর্থ বছরের বাস্তবায়িত প্রকল্প সমুহ অনুমোদন করেছে উপজেলা কমিটি। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাবিটা বাস্তবায়ন তদারকি কমিটির সভাপতি মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন হাওরের ৬৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) অনুমোদন করা হয়।
উপজেলা পাউবো তদারকি কমিটির সূত্রে জানা য়ায়, উপজেলা কমিটি দীর্ঘদিন যাচাই বাচাই করে হাওর পাড়ের কৃষকগদের সম্বন্নয়ে কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপজেলা কমিটির সকল সদস্যরা ছাড়াও কো-আপট সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডে শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস বলেন, ‘উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে প্রথমে কৃষকদের তালিকা প্রণয়ন ও পরে যাচাই বাচাই করে উপজেলা কমিটি নাম প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন, ‘উপজেলার ৬৮ টি পিআইসি কমিটি গঠন করা হয়েছে। সকল শ্রেণি পেশার মানুষের মতামতের ভিত্তিতেই স্বচ্ছতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। হাওরের পানি না কমার কারণে চূরান্ত প্রাক্কলন ও কাজ করতে বিলম্ব হচ্ছে। পানি কমার সাথে সাথেই প্রাক্কলন সহ কাজ শুরু করে দেওয়া হবে।’


