ধর্মপাশায় কৃতী ও বিদায়ী সংবর্ধনা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ও ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জাতীয় শিক্ষা পদক ২০১৭ লাভ করায় কৃতী সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিনের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন,    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। এতে বক্তব্য দেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) বিএম আশরাফুল্লাহ তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, কবি আনিসুল হক লিখন, বিদায়ী শিক্ষক আবদুল মান্নান, যতীন্দ্র চন্দ্র সরকার, নূর উদ্দিন প্রমুখ। পরে কৃতি শিক্ষা কর্মকর্তা ও শিক্ষককে একটি করে ক্র্যাস্ট এবং বিদায়ী শিক্ষকদের একটি ধর্মীয় বই উপহার দেওয়া হয়।