তাহিরপুরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক নূর মুহাম্মদ স্বজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক জয় রায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর সমাবেশে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তাহিরপুর         
উপজেলা শাখার আহবায়ক জয় রায়, সদস্য অসীম সরকার, কৌশিক চক্রবর্তী, আশরাফুল ইসলাম প্রমুখ।