জামালগঞ্জ উপজেলা পরিষদ উপ নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল নির্ধারিত সময় ৯টা থেকে ৫টার মধ্যে পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল হক আফিন্দী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মাছুম মাহমুদ তালুকদার। এ ৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম।
আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর। আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন ৪৬টি কেন্দ্রে ১ লাখ ১৭ হাজার ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ইউসুফ আল আজাদ নির্বাচিত হন। গত ৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। পরে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে।