জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল ও যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ ৪১ সদস্য বিশিষ্ট জামালগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করেন।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক সবুজ কান্তি দাস, যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, আবুল হোসেন ও মনসুর আলম। কমিটির সদস্যরা হলেন, বদিউজ্জামান বদি, জসিম উদ্দিন, আবু আলা রনি, আবু তাহের তালুকদার, অ্যাড. মনিশংকর পাল, কল্যাণ ব্রত তালুকদার, হাবিব গনি চৌধুরী, অসীম চন্দ্র তালুকদার, রেজাউল মাহমুদ সাদী, বাবুল মিয়া, সুস্থির তালুকদার (রঘু), ইমরান আলী তালুকদার, শামীম আহমদ, আকবর হোসেন, গুরুদাস পাল, শেখর রঞ্জন সরকার, মলি হোসেন, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, রিপন মিয়া, পলাশ মিয়া, মইনুল হক, আনোয়ার হোসেন, আলাল উদ্দিন আহমদ, দীপংকর রায়, জাকির হোসেন চৌধুরী, মিটন সরকার, সাইফুল ইসলাম, কাজী কিবরিয়া, মাহমুদুল হাসান, ইকবাল হোসেন (খোকন), রুবেল আহমদ, বিল্লাল হোসেন, ঝলক বণিক, সোহেল আহমদ, মুমিনুর রহমান, আব্দুর রাজ্জাক। ৯০ দিনের সময়সীমা দিয়ে উপজেলার সকল ইউনিয়ন শাখার সম্মেলন শেষ করে উপজেলা শাখার সম্মেলন করার নির্দেশ দেয়া হয়।