জামালগঞ্জ ও ছাতকে মুকুটের প্রচারণা

সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা মুকুটের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন সুনামগঞ্জের পৌর মেয়র সহ সদরের ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রবিবার দুপুরে তিনি জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময় করেছেন।
মুকুটের নির্বাচনী প্রচারণায় অংশ নেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও সুনামগঞ্জ জেলা আ.লীগের জাতীয় কমিটির সদস্য আইয়ুব বখত জগলুল, সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান      আব্দুল ওয়াদুদ, মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান মকসুদ আলী, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আ. সাত্তার। পরে বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সচিব আ. হান্নানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আ:লীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, বেহেলীর সাবেক চেয়ারম্যান ও বেহেলী ইউনিয়ন আ:লীগের সভাপতি নির্মাল্য কান্তি রায় (সসীম), উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম পারভেজ, সুনামগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, পৌর আ.লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, স্থানীয় আ:লীগ নেতা মাসুম আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন প্রমুখ।
এদিকে নুরুল হুদা মুকুট ছাতকে নির্বাচনী প্রচার-প্রচারণা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন-প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে ব্যস্ত সময় কাটিয়েছেন। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে চেয়ারম্যান-মেম্বারদের সাথে মতবিনিময় করে ভোট ও সহযোগিতা প্রার্থনা করেন।
তিনি জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর, কালারুকা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও এবং সিংচাপইর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের সাথে মতবিনিময় করেছেন।
পৃথক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, পৌরসভার প্যানেল চেয়ারম্যান তাপস চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, ছাতকের নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সিংচাপইর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সায়েল, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল অদুদ, আওয়ামী লীগ নেতা শংকর দাস প্রমুখ।