জামালগঞ্জ ও ধর্শপাশায় মাদক সেবনকারীর দন্ড

জামালগঞ্জ ও ধর্মপাশা প্রতিনিধি
জামালগঞ্জে গাজা সেবনের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের শাহপুর লেগুনা স্ট্যান্ডে কয়েকজন মিলে গাঁজা সেবন করছিল। এ সময় পুলিশ গাঁজা সেবিদের ধাওয়া করলে অধিকাংশ গাজা সেবিই পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসেন। আটককৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আইয়ুব খানের ছেলে সিরাজ মিয়া (৩০)। পরে উপজেলা নির্বাহী
কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট টিটন খীসা।
এদিকে ধর্মপাশায় জালাল মিয়া (৩০) নামের এক মাদকসেবীকে পাঁচ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জালাল মিয়ার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে।
জানা যায়, শনিবার দুপুরে জালাল মিয়া নিজ গ্রামের একটি ঘরে বসে গাঁজা সেবন করছিল। খবর পেয়ে পুলিশ তাকে সেখান থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদ- দেন।