বাদাঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন

বাদাঘাট সংবাদদাতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাহিরপুরে অতিদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে  চাল বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার বাদাঘাটে ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে শনিবার বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাদাঘাট ইউপি   
 চেয়ারম্যান আফতাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ জুনাব আলী, উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, প্রমুখ।
আলোচনা সভায় অ্যাড. শফিকুল ইসলাম, তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ, বড়দল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, তাহিরপুরের ওসিএলএসডি গোলাম আউলিয়া, উপজেলা আ. লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজি মোশারফ হোসেন প্রমুখসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি ১০ টাকা কেজি দরে চাল বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।