স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামালগঞ্জ, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার বিএনপির দলীয় প্রার্থী মনোনীত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শনিবার রাত আটটায় বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনের কাছ থেকে তিন উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ মনোনীত প্রার্থীদের নামের তালিকা গ্রহণ করেন ।
দলীয় সূত্র জানায়, জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে অ্যাড. শাহীনুর
রহমান শাহীন, ফেনারবাঁক ইউনিয়নে জুলফিকার চৌধুরী রানা, বেহেলী ইউনিয়নে মাকসুদ আলী, সাচনাবাজার ইউনিয়নে মাসুক মিয়া মনোনয়ন লাভ করেছেন। তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বুরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়নে আবু সায়েম, বালিজুরি ইউনিয়নে ফেরদৌস আলম, উত্তর শ্রীপুর ইউনিয়নে খসরুল আলম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আলী আহমদ মুরাদ, উত্তর বড়দল ইউনিয়নে আবুল কাশেম ও দক্ষিণ বড়দল ইউনিয়নে আজর আলী মনোনয়ন লাভ করেছেন । ধর্মপাশা সদর ইউনিয়নে নুরুল ইসলাম, সেরবরষ ইউনিয়নে আলী আমজাদ, পাইকুরাটি ইউনিয়নে মাহবুব মোর্শেদ খোকন, জয়শ্রী ইউনিয়নে ইকবাল হোসেন মন্টু, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আ. রহিম, সুখাইড়র রাজাপুর দক্ষিণ ইউনিয়নে নুরুজ্জামান, মধ্যনগর ইউনিয়নে আবদুল কাইয়ূম মজনু, চামরদানি ইউনিয়নে সবুজ মিয়া, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে বিল্লাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আবুল কাশেমকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়।
তিন উপজেলার এসব ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন প্রদানের বিষয়টি দৈনিক সুনামগঞ্জের খবরকে নিশ্চিত করেছেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।


