জামালগঞ্জ মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের আনন্দ র‌্যালি

জামালগঞ্জ প্রতিনিধি
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও সভা করেছে জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর ও সাচনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর পুনর্মিলনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলী তালুকদার। বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি শাহানা আল আজাদ, সাধারণ সম্পাদক কল্লোল সরকার, সদস্য ডরিন আক্তার।
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বদা অবিচল। শেখ হাসিনার কিছু হলে আমরা ঘরে বসে থাকব না। যার যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পড়ব। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে ত্রিশ লাখ শহীদ ও দুই লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে এই মাসে বিশ^মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল এদেশের।