পূজা উদযাপন পরিষদ ফতেপুর ইউনিয়ন সম্মেলন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন শাখা পূজা উদযাপন পরিষদের দ্বি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফতেপুর দুগার্ মন্দির প্রাঙ্গণে সম্মেলনে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি বিল্পব তালুকদার। সাধারণ সম্পাদক বিজিত মৈত্রের পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণদাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। বক্তব্য রাখেন মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র ভূষন তালুকদার, ফতেপুর ইউপি সদস্য আব্দুল হেকিম, ইউপি সদস্য মন্তোষ দাশ, শিক্ষক সুব্রত্র মৈত্র ও রাসেন্দ্র তালুকদার, রঞ্জন গোস্বামী, অলক তালুকদার।
আলোচনা সভার পর সর্বসম্মতিক্রমে সুব্রত্র মৈত্র কে সভাপতি, মন্তোষ দাশ কে সাধারণ সম্পাদক ও অলক তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন পরিষদ ফতেপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়। এছাড়া অনুষ্ঠান শুরুতে পূজা উদযাপন পরিষদ ফতেপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫জন শিক্ষার্থীকে সম্মানা প্রদান করা হয়।