আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের যুবলীগের নতুন কমিটিতে স্থান পেতে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দলীয় নেতাকর্মীরা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে তাদের নিজ বলয়ের নেতাদের মাধ্যমে জেলায় তদবির শুরু করেছেন। উপজেলা কমিটিতে পদ পদবী পেতে জেলা নেতাদের মন জুগিয়ে চলছেন নেতা কর্মীরা।
সাম্প্রতিক জেলা কমিটির আহবায়ক খায়রুল হুদা চপল ইউনিয়ন নির্বাচনের প্রচার প্রচারণায় জামালগঞ্জ গেলে দুটি গ্রুপ আলাদা আলাদা ভাবে তাকে অভ্যর্থনা জানায়। জবাবে জেলা আহবায়ক উভয় গ্রুপের নেতাদের নিয়ে এক সাথে বসেন ও দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। দলীয় সূত্রে জানা যায়,জেলা আহবায়ক জামালগঞ্জের উভয় গ্রুপের কাছে ১০ জন করে যুবলীগ নেতার নাম চান। জেলা আহবায়ক ঢাকা থেকে সুনামগঞ্জ এলে নামের তালিকা দেওয়া হবে বলে জানা যায়। পরে উভয় গ্রুপ ও জেলা কমিটির পছন্দের পরীক্ষিত যুবলীগ নেতাদের নিয়ে অচিরেই কমিটি গঠনের পক্রিয়া করা হবে। জেলা কমিটিতে নামের সুপারিশ দেওয়াকে কেন্দ্র করে সাধারণ নেতাকর্মীদেও মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। কে কার আগে নাম দিবে,সেই নিয়ে চলছে নিজ নিজ গ্রুপের মধ্যে প্রতিযোগিতা। জেলা যুবলীগের বিশ্বস্থ সূত্রে জানা যায়,২১ সদস্য বিশিষ্ট কমিটিতে জামালগঞ্জের দু-গ্রুপ থেকে ১ জন করে যুগ্ম আহবায়ক আর জেলা কমিটির পছন্দের কাউকে আহবায়ক করা হবে, যিনি পরবর্তীতে আর পূর্ণাঙ্গ কমিটিতে থাকবেন না। তার মাধ্যমেই সম্মেলন সম্পন্ন করা হবে।
জামালগঞ্জের দীর্ঘ দিন ধরে চলে আসা সাবেক জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম করিম শামীম ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদের পৃথক বলয় রয়েছে। তবে জেলা যুবলীগ এই দুই বলয়ের বাইরের তরুণ, শিক্ষিত, পরীক্ষিত সাবেক ছাত্রনেতাদেরকেও কমিটিতে অর্ন্তভূক্ত করা হবে বলে জানা গেছে। রেজাউল করিম শামীম সমর্থিত আবুল হোসেনের মাধ্যমে জানা যায়, সাবেক যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, শামীম আহমদ, বাবুল মিয়া, রুবেল মিয়া, রিপন মিয়া, ঝলক বনিকের নাম জেলায় পাঠানো হবে। ইউসুফ আল আজাদের বলয়ের নেতা ইকবাল আল আজাদের মাধ্যমে জানা যায়, সাবেক স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু তাহের, মনিশংকর পাল, সুস্থির তালুকদার, শিরিন মিয়া, নূরুল আমিন ও কাশেম আখঞ্জির নাম পাঠানো হবে ।
দুই বলয়ের নেতাদের নামের বাইরের একাধিক উল্লেখযোগ্য নেতা কমিটিতে স্থান পেতে পারেন । এরা হলেন, সাবেক যুগ্ম আহবায়ক বুরহান উদ্দিন তালুকদার রেন্টু সরকার, সাবেক যুবলীগ নেতা জসিম উদ্দিন তালুকদার, দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, মকবুল হোসেন আফিন্দি, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু আলা রনি, বদিউজ্জামান বদি, সাংবাদিক হাবিবুর রহমান, ফেনারবাঁকের নবনির্বাচিত ইউপি সদস্য মোশারফ হোসেন, রফিকুল ইসলাম রানা,সাবেক ছাত্র নেতা ভীমখালীর কৃপেশ দও, মনসুর আলম, বেহেলীর সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ সদরের সেলিমগঞ্জ আঞ্চলিক ইউনিটের সাইফুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী লিটন ।
যুবলীগ নেতা ইউপি সদস্য মোশারফ হোসেন জানান,আমরা মাঠ পর্যায়ে দলকে সংগঠিত করি, যখন উপজেলা পর্যায়ে কমিটি হয় তখন আমাদেরকে কেউ স্মরণ করেন না। দল আমরাদের মূল্যায়ন করলে আমরা সংগঠনকে আরো গতিশীল করবো। সাবেক যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন জানান, জামালগঞ্জের যুবলীগ কোন গ্রুপ নয় ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে জেলা আহবায়কের নেতৃত্বে এক হয়ে কাজ করবে। যুবলীগ নেতা ইকবাল আল আজাদ জানান, জেলা কমিটি আমাদের কাছে ১০ জনের নামের তালিকা চেয়েছে, আমরা দুই একদিনের মধ্যে জেলায় তালিকা জমা দেবো।
যুবলীগ নেতা জসিম উদ্দিন তালুকদার জানান, আমরা সুসময়ে নয়, দু:সময়েও দলের পাশে থাকি। ছাত্রলীগের রাজনীতি করে এসেছি, যুবলীগ করছি, জেলা কমিটি আমাকে মূল্যায়ন করলে দলের জন্য এক হয়ে কাজ করে যাবো।
সাবেক যুগ্ম আহবায়ক বুরহান উদ্দিন তালুকদার জানান, আমি দীর্ঘদিন ধরে তিলে তিলে যুবলীগকে গড়েছি, তৃণমূলের নেতা কর্মীরা আমাকে পছন্দ করে। কিন্তু দলীয় গ্রুপিংয়ের কারণে এখন পর্যন্ত আহবায়ক আর হতে পারলাম না।
যুবলীগের সাবেক আহবায়ক জামিল আহমদ জুয়েল জানান, সকল আন্দোলন সংগ্রামে জামালগঞ্জের যুবলীগ আগেও ঐক্যবদ্ধ ছিলো, এখন যুবলীগের মধ্যে অনৈক্য দেখা দিলেও আমি বিশ্বাস করি বর্তমান জেলা যুবলীগ জামালগঞ্জের অনৈক্য নিরসনকল্পে নতুন ও পুরাতনের ত্যাগী নেতাদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দিবে।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল জানান, জেলার মধ্যে জামালগঞ্জ যুবলীগ কর্মীরা খুব একটিভ। দীর্ঘদিন ধরে জামালগঞ্জের যুবলীগের মধ্যে দুটি গ্রুপ করে রাখা হয়েছিলো। এখন আর যুবলীগে কোন গ্রুপ থাকবে না,কেউ গ্রুপ করলে সে আর যুবলীগ করতে পারবে না। সকলকে নিয়ে অচিরেই জামালগঞ্জে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী কমিটি দেওয়া হবে।
- সৈয়দপুরের তিন কেন্দ্রে ভোট পুনগণনা- রানীগঞ্জ ইউপির গেজেট প্রকাশ বন্ধ করতে হাইকোর্টের রুল জারি
- এলাকায় শোকের মাতম- সিলেট মহিলা কলেজের হোস্টেল থেকে জগন্নাথপুরের শিক্ষার্থীর লাশ উদ্ধার


