স্টাফ রিপোর্টার
জেলার জামালগঞ্জ সদর ও নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন বুধবার দুপুরে এই দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২১ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই,
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ।
জামালগঞ্জ সদর ও নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ উর রহমান। নির্বাচনের বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিস গণ বিজ্ঞপ্তি জারি করেছে।


