স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিলটি বের হয়ে কালীবাড়ি রোডের মুখে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা যুবদলের আহবায়ক আনসার উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের সদস্য আজাদ মিয়া, রেজাউল করিম রেজা, সোহেল মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি শামসুদ্দোহা নবাব, আমানুল হক রাসেল, আনোয়ার জাবেদ, শামসুদ্দোহা, ওলিউর রহমান ওলি, সেজু, সায়েম, মমিনুল হক, রনি, সোহেল, শরীফ, আলতা মিয়া, শহীদ, সিজিল ও এমরান প্রমুখ।


