শহরে ছাত্রলীগের মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার
আগামী  ১১ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে বর্তমান কমিটির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আলম পিয়ালের নেতৃত্বে জেলা শহরে শুভেচ্ছা ও আনন্দ মিছিল করেছেন ছাত্রলীগ নেতা কর্মীরা।  দুপুর ১২ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে পথসভায় মিলিত হয়।
জেলা ছাত্রলীগ     
এর দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আলম পিয়ালের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম-আহবায়ক গোলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ও রাসেল আহমেদ, সহ-সভাপতি আবু হানিফ, ছাত্রলীগ নেতা মশিউর রহমান শুভ ও প্রভাকর ঘোষ চৌধুরী প্রমুখ।
বক্তারা জেলা ছাত্রলীগকে গতিশীল করার লক্ষ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি নতুন কমিটি উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে আহবান জানান।