দ. সুনামগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

দ. সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেছেন,‘জঙ্গিবাদ প্রতিরোধ করতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক, জঙ্গি কর্মকান্ড প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষকসহ সবাইকে সহায়তা করতে হবে। কোন শিক্ষার্থী জঙ্গিবাদে যাতে আর জড়াতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সকল পেশাজীবি সবাইকে সচেতন  
হতে হবে।’
তিনি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে মাদক বিরোধী সমাবেশ ও বিট পুলিশিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কামরূপদলং গ্রামের মুরুব্বী সৈয়দ আলীর সভাপতিত্বে ও দ. সুনামগঞ্জ থানা উপ পুলিশ পরিদর্শক মো. ওয়াসিম আল বারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দ. সুনামগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোক্তাদির হোসেন, আব্দুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেন, ইউপি সদস্য মো. আশরাফ আলী, কামরূপদলং মাদরাসার সহকারি শিক্ষা সচিব মাও.আব্দুল হাই, বিশিষ্ট মুরুব্বী মো. মনসুর আলী, নুরুল আমীন, রেজওয়ান আহমদ, ক্বারী এনামুল হক প্রমুখ।