নির্বাচন সমন্বয় কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
দিরাই-শাল্লা উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তার নির্বাচনী কার্যক্রম সমন্বয় করতে ৩৫ সদস্য বিশিষ্ট নির্বাচনী সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, এমপি মুহিবুর রহমান মানিক, হবিগঞ্জ-২ আসনের         এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মজিদ খান, এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, এমপি অ্যাড. শামছুন নাহার শাহানা রব্বানী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, বিশিষ্ট সাংবাদিক সালেহ চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা এম.এইচ চৌধুরী, সাবেক সচিব এম. আই চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, আ.লীগ নেতা অ্যাড. আপ্তাব উদ্দিন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতর আলী, শাল্লা উপজেলা আ. লীগের সভাপতি মহিম চন্দ্র দাস, দিরাই উপজেলা আ.লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার, দিরাই উপজেলা আ.লীগের সাবেক সভাপতি রণদা প্রদাস রায় চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. অবনী মোহন দাস, দিরাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, প্রবীণ আ. লীগ নেতা আবুল মিয়া, সুধির রঞ্জন তালুকদার, চিত্তরঞ্জন চৌধুরী, সুরঞ্জন রায়, হাজী নূর মিয়া, ইঞ্জিনিয়ার ফরাসত আলী, কানুতোষ মুজমদার, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, আ.লীগ নেতা আজিজুস সামাদ ডন, অ্যাড. শামছুল ইসলাম, সাংবাদিক দীপক চৌধুরী, আ.লীগ নেতা সামছুল হক চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার অনুকুল চন্দ্র তালুকদার ডাল্টন, আ.লীগ সমিরণ সরকার, জয়ন্ত সেন দিপু, হাজী নিম্বর খান ও প্রণবীর রায়।
কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে এমপি মুহিবুর রহমান মানিক বলেন, ‘এই কমিটি ড. জয়া সেনগুপ্তার বিজয় অর্জনে দিরাই-শাল্লায় নির্বাচনে শুধুমাত্র সমন্বয়ের কাজ করবে। এই কমিটি ছাড়াও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটিসহ একাধিক কমিটি কাজ করবে। ’