আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জ সাচনা সুনামগঞ্জ সড়কে বিভিন্ন যানবাহনের ভাড়া নির্ধারণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, মালিক সমিতি, ড্রাইভার সমিতির মতামত অনুসারে ভাড়ার হার নির্ধারণ করা হয়।
সাচনা-সুনামগঞ্জ সড়কে লেগুনা জনপ্রতি ৩৫ টাকা, সিএনজি জনপ্রতি ৫০ টাকা, মোটর সাইকেলে জনপ্রতি ৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। অপর দিকে জামালগঞ্জ সুনামগঞ্জ সড়কে লেগুনা জনপ্রতি ৬০ টাকা, সিএনজি ৮০ টাকা, মোটর সাইকেল জনপ্রতি ১৫০ টাকা,জামালগঞ্জ-গজারিয়া জনপ্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা, সভায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, রশীদ আহমদ, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান,সাচনা বাজার ইউপির চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান
করুনা সিন্ধু তালুকদার, বেহেলীর চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া, সুনামগঞ্জ মালিক সমিতির প্রতিনিধি, জামালগঞ্জ লেগুনা,সিএনজি,মটর সাইকেল,অটোরিক্সা,রিক্সা সহ সকল সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- দ. সুনামগঞ্জ উপজেলা যুবদলের সম্মেলন আগামীকাল পদ প্রত্যাশীদের দৌঁড় ঝাঁপ
- ধারারগাঁও ফেরিঘাট রাজস্ব আসে প্রচুর সেবা নেই অল্প


