জালালী বাউল সমাজ কল্যাণ সংস্থার জাতীয় শোক দিবস পালন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জালালী বাউল সমাজ কল্যাণ সংস্থা। শনিবার সকাল সাড়ে ১০টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে কালো ব্যাজ পড়ে ও কালো পতাকা হাতে নিয়ে পাগলা বাজারে একটি শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি বাউল বশির উদ্দিন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক আকবর আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সফিক মিয়াসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।