স্টাফ রিপোর্টার
‘গণতন্ত্রের ভিত্তিমূল সুদৃঢ় কর, ষড়ষন্ত্রের রাজনীতি প্রতিহত কর’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পুরাতন শিল্পকলা একাডেমিতে অধিবেশনের উদ্বোধন করেন জাসদ’র কেন্দ্রীয় সহ-সভাপতি গিয়াস আহমেদ।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাকির আহমদ।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সালেহীন চৌধুরী শুভ’র পরিচালনায় বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট মহানগরের সহ সম্পাদক মো. জহির বোরহান, জাতীয় যুবজোটের জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক আবুল হাসনাত খাঁন, জাতীয় যুবজোটের সহ সভাপতি শরীফ আহমদ, শিরন মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে আবু সুফিয়ান কে সভাপতি এবং সালেহীন চৌধুরী শুভ কে সাধারণ সম্পাদক করে জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
এদিকে আলোচনার সভার পুর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


