শহরের উকিলপাড়া এলাকায় আলীমাবাগে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাসদের সভাপতি আ.ত.ম.সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, অর্থ সম্পাদক বিদ্যুৎ কুমার দেব, দপ্তর সম্পাদক মিন্টু রায়, জনসেবা সম্পাদক শামীম আহমেদ, ৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফজর নূর, সংগঠনের সদস্য জীতেশ গোপ, প্রীতেশ পাল, আকবর আলী, জয়নাল আবেদীন, মবিনুল ইসলাম, তোফায়েল আহমদ প্রমুখ।
বক্তারা দেশের বর্তমান জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়। এছাড়াও সংগঠনকে গতিশীল করার জন্য যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়। দলীয় শৃংখলা ভঙ্গের জন্য জাসদের গণসংযোগ ও প্রচার সম্পাদক সালেহীন চৌধুরী শুভকে তাঁর স্বপদ ও সাধারণ সদস্য পদ হতে বহিস্কার করার সিদ্ধান্ত কার্যকর করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)


