জুবিলীতে ওয়েদার স্টেশন

স্টাফ রিপোর্টার
শহরের সরকারী জুবিলী উচ্চবিদ্যালয়ে ডেভিস ওয়েদার স্টেশন স্থাপনের কাজ শেষ হয়েছে। রবিবার বিকালে বিদ্যালয় ভবনের ৩য় তলায় ছাদের উপর এই স্টেশন স্থাপন করা হয়। শুক্রবার যন্ত্র স্থাপনের কাজ শুরু করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ট্রাক্স প্রকল্প।  
কৃষি বিশ্ববিদ্যালয় ট্রাক্স প্রকল্পের সহযোগি গবেষক সাইফুলাহ বিন আজিজ (রনি) জানান, এই যন্ত্রের মাধ্যমে রোদ, রোদের তাপমাত্রা, বৃষ্টির পরিমাণ, আদ্রতার পরিমাণ, বাতাসের চাপ, বাতাসের বেগ, বয়ে যাওয়া বাতাসের দিক, সুর্যালোকের বিকিরণ, আবহাওয়ার পূর্ভাবাস ইত্যাদি নির্ণয় করা যাবে। রনি আরও জানান দেশের দুইটি স্থানে এই ডেভিস ওয়েদার স্টেশন স্থাপন করা হয়েছে। ১টি সুনামগঞ্জে ও অপরটি হবিগঞ্জের বড়লেখায়। এই যন্ত্র দুইটি আমেরিকা থেকে আনা হয়েছে। এই স্টেশনের মাধ্যমে দেয়া তথ্য শিক্ষার্থীদের তথা সকল মানুষের উপকারে আসবে। এই যন্ত্রদ্বারা জলবায়ুর পরিবর্তন বিষয়ে অনেক তথ্য উপাত্ত পাওয়া যাবে।
ডেভিড ওয়েদার স্টেশন স্থাপনের সময় উপস্থিত ছিলেন নাগরিক বিজ্ঞানী ইসমাইল হোসেন, আকরাম উদ্দিন ও সুবিমল চক্রবর্তী চন্দন, শিক্ষক আব্দুল মখদ্দুছ, চিত্রগ্রাহক লিপসন আহমদ প্রমুখ।