জেলাব্যাপী মহান বিজয় দিবস উদযাপন

সু.খবর রিপোর্ট
যথাযোগ্য মর্যাদায় উপজেলায় উপজেলায় বিজয় দিবস পালিত হয়েছে। ধর্মপাশা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। রাত বারোটা এক মিনিটে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ধর্মপাশা থানা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উদীচী শিল্পীগোষ্ঠী ও ধর্মপাশা কালচারাল সোসাইটি। সকাল নয়টায় ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা সাতটায় আলোচনা সভা ও সাংস্কৃুতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়।
অপর দিকে মধ্যনগরেও বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মধ্যনগর থানা যুবলীগের উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচির মধ্য ছিল শিশু কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠন।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে ৩১ তোপধ্বনির ও পুষ্পস্তপক অর্পণের মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়। উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,  থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, বিএনপি ও অঙ্গ সংগঠন, উপজেলা           প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী, দুর্নীতি প্রতিরোধ কমিটি, ডিবিডি কলেজ, মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন পুষ্পস্তর্পক অর্পণ করে।
উপজেলা প্রশাসনের আয়োজেন ২দিনব্যাপি কর্মসূচির মধ্য ছিল উপজেলার ১ম শহীদ মিনার রাজাপাড়ায় ও উপজেলা কেন্দ্রিয় স্মৃতি সৌধে পুষ্পস্তর্পক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান, খেলাধুলা, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংর্ধ্বনা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত, দোয়া, প্রার্থনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে এবং মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে সংর্ধ্বনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, মুক্তিযোদ্ধা শ্যামল বরন আচার্য্য, জসিম উদ্দিন, নুরু মিয়া, আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
সংর্ধ্বনা অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধিত উপস্থিত সকলকে সম্মান প্রদর্শন করে একটি করে গাছের চারা ও সম্মানী প্রদান করা হয়।
তাহিরপুর
তাহিরপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এছাড়াও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজী মুজাহিদ উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, ্উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক আলমগীর খোকন, দলীয় নেতা রঞ্জু মুখার্জি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য বিপ্লব মিয়া প্রমুখ।
এরআগে প্রত্যুষে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা, স্থানীয় শহিদ মিনারে পুস্পস্থবক অর্পণ, সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, বীরমুক্তিযোদ্ধা, আনসার ভিডিপি, স্কাউট গালৃস গাইড, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন। বাদ জুম্মা জাতির শান্তি অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা কনে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের প্রেক্ষাপটে আলোচনাা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অপরদিকে সংবর্ধনা অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা ছাত্রকল্যান ফোরামের পক্ষ থেকে তাহিরপুর উপজেলার শহীদ, যুদ্ধাহত ও জীবিত মুক্তিযোদ্ধাদের স্মরণে নল খাগরা নাম একটি স্মরকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
ছাতক
ছাতকে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে শিখা সতের স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা হয়। পরে শিখা সতের ও ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও সহকারী কমিশিনার (ভুমি) শেখ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি সৈয়দ হারুন অর-রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিমের নেতৃত্বে ছাতক প্রেসক্লাব, ওসি আশেক সুজা মামুনের নেতৃত্বে ছাতক থানা।
এদিকে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে ছাতক পৌরসভা, উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার ও শামীম আহমদ চৌধুরীরর নেতৃত্বে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, এ ছাড়া  ছাতক ডিগ্রী কলেজ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল, যুগান্তর স্বজন সমাবেশ, জেলা সহ-সভাপতি বাবুল রায়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগ, কালারুকা ইউনিয়ন পরিষদ, ফেের্মসী মালিক কল্যাণ সমিতি, হোমিওপ্যাথিক পরিষদ, স্বর্ণ শিল্পী মালিক সমিতি, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, ছাত্র-যুব ঐক্য পরিষদ, ইউনাইটেড ক্লাব, পূজা উদযাপন পরিষদ, কালারুকা ইউনিয়ন আ.লীগ, ভ্যান চালক সংগঠন, স্কুল ওয়াই, এনজিও প্রতিনিধিবৃন্দ, আইডিয়াল একাডেমী, ব্লু-বার্ড একাডেমীসহ  রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। সকালে মহসিন ফিল্ডে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, কুচকাওয়াজ, ডিস-প্লে ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শন, পুরষ্কার বিতরণী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, থানার অফিসার ইনচার্জ আশেক সুজা মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া প্রমুখ।
জগন্নাথপুর  
জাতীয় বিজয় দিবস জগন্নাথপুর উপজেলায় উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে পৌর শহরের কেন্দ্র্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
বিজয় দিবসের প্রথম প্রহরে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, থানার পক্ষে অফিসার ইনচার্জ মো. মুরসালিন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সেক্রেটারী সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর পক্ষে সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ নেতৃৃত্ব দেন। জগন্নাথপুর শাহজালাল মহাবিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন, জাতীয় পার্টির পক্ষে সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া নেতৃত্ব দেন। জগন্নাথপুর পৌসভার উদ্যোগে সন্ধ্যায় স্থানীয় পৌর পয়েন্টে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ, প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং  রাজনৈতিক দলের ব্যানারে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে তোপধ্বনির মধ্যদিয়ে উপজেলা সদরের কেন্দ্রিয় শহিদ মিনারে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও জাতীয়পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাজী আব্দুল খালেক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, এসময় যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
এ দিকে শুক্রবার সকালে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরউল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।
এদিকে মান্নারগাঁও ইউনিয়নের এদিকে শুক্রবার দিনব্যাপি দোয়ারাবাজার সদর, বাংলাবাজার, নরসিংপুর, বগুলাবাজার, লক্ষ্মীপুর, সুরমা, পান্ডারগাঁও, দোহালিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও রাজনৈতিক সামজিক সংগঠনের ব্যানারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাগলা
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী ও পাগলা হাইস্কুল এন্ড কলেজের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী অনুষ্ঠান পালন করা হয়।
শুক্রবার সকাল ৮টায় বিজয় দিবস র‌্যালি ও শহিদ মিনারে পু®পস্তবক অর্পন শেষে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতাপাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পরে আলোচনায় সভায় পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান সৈয়দ রমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী রেজাউল আলম নিক্কু, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক তেরাব আলী।
ছাত্রলীগ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পন করেছে উপজেলা ছাত্রলীগের রফিক আহমদ চৌধুরী সমর্থকেরা। শুক্রবার সকাল ১০টায় শহিদ মিনারে ফুল দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মাজেদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু ছালেহ্ জনি, নাঈম ইসলাম শামীম, নাঈম আহমদ শান, মোশাররফ হোসেন, আলী শাহান, দরগাপাশা ইউনিয়ন ছাত্রলীদের সভাপতি রিমু আহমদ, শিমুলবাঁক ইউনিযন ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক ছালেক আহমদ, উজানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহেল আহমদ, লকবি¦র আহমদ প্রমুখ।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা হাইস্কুল এন্ড কলেজের শহিদ মিনারে মহান বিজয় দিবসে পু®পস্তবক অর্পন করেছে রাইজিং সান কিন্ডার গার্টেন, রাজমিস্ত্রি সমাজ কল্যাণ সংঘ, বাউল সংঘ সহ বিভিন্ন সংগঠন।