স্টাফ রিপোর্টার
জেলার নদ-নদী হাওরের পানি স্থিতাবস্থায় থাকায় নতুন করে বৃষ্টিপাত, কিংবা পাহাড়ী ঢল নামলে সুনামগঞ্জ জেলা শহরসহ জেলার দোয়ারাবাজার, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলায় বন্যার আশংকা রয়েছে। জেলার নিন্মাঞ্চলের সড়কগুলোতে পানি এবং কিছু কিছু ঘরবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। নিন্মাঞ্চলের বাসিন্দাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৩ মে.টন চাল ও নগদ ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদ সীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ শহর এবং শহরতলির নবীনগর- ধারারগাঁও সড়কের একাংশ ভেঙে যাওয়ায় এই সড়ক দিয়ে চলাচল করতে বিপাকে পড়েছেন লক্ষাধিক মানুষ।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আফছর উদ্দিন জানিয়েছেন, নদ-নদী ও হাওরের পানি স্থিতাবস্থায় রয়েছে। সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে শনিবার সকালেও ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি। গত ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘সুনামগঞ্জে যে পানি হয়েছে, সেটাকে বন্যা বলা যাবে না। এরপরও নি¤œাঞ্চলের ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যেটুকু ত্রাণ লাগবে, আমরা যেন দেই। সড়ক পথ যেখানে ভেঙেছে বা বাঁধ ভেঙেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলোর হিসাব দিলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানাবো’।
- ‘আমার জন্মভূমি’ বৃটিশ বাংলাদেশী সাংবাদিকদের জন্যে বিশেষ উপহার প্রেস মিনিষ্টার নাদীম কাদির
- দোয়ারা সীমান্তের খাসিয়ামারা বাঁধের ভাঙন বিপাকে ৪০ হাজার মানুষ


