স্টাফ রিপোর্টার
সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সুপ্রভা ইন্টারন্যাশনাল’র সত্বাধিকারী প্রদীপ দে। ‘ব্যবসায়’ খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করায় তাকে সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (ভ্যাট) অনুবিভাগ।
গত ১০ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুন মুনিম তাঁকে এই সম্মাননা প্রদান করেন।
উল্লেখ্য, চলতি বছরের সর্বোচ্চ ভ্যাট (মূসক) প্রদানকারী হিসেবে জাতীয় পর্যায়ের ৯টি ও জেলা পর্যায়ের ১৩১ টি প্রতিষ্ঠান পুরস্কার ও সম্মাননা পেয়েছে। সিলেটের বঙ্গ বেকার্স লিমিটেড, গ্রিন লাইন পরিবহন, হবিগঞ্জের বঙ্গ বিল্ডিং মেটারিয়ালস লিমিটেড, লুবনান ট্রেড কনসোর্টিয়াম লি. হোল্ডিং, আলম ফুড গার্ডেন। সুনামগঞ্জের মেসার্স চৌধুরী লাইম ইন্ডাস্ট্রিজ, মেসার্স সুপ্রভা ইন্টারন্যাশনাল, ইস্টার্ন মটরস। মৌলভীবাজারের গ্রিন লিফ ইনোভেশন লিমিটেড এবং স্বাদ ব্রেড অ্যান্ড বিস্কুট এই সম্মাননা পায়।


