স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ২৪ জন। নমুনা পরীক্ষা করা হয় ১৮৮ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২.৭৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯২৪ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জগন্নাথপুর উপজেলার ২ জনের। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে জগন্নাথপুরে মৃত্যু হয়েছে ১৪ জনের। উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৫৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৯১ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৪৭ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ২ জন। এছাড়াও নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ২ উপজেলার ৩০ জন।
রবিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়। রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ১২ জন সদর উপজেলার, তাহিরপুর উপজেলার ১ জন, দিরাই উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৬ জন এবং জগন্নাথপুর উপজেলার ৪ জন।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৫ হাজার ৪১০ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ৩৬৮ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮১৬ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১৩১ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ১০৮ জন।
নতুন করে আরোগ্য লাভ করেছেন সদর উপজেলার ১৬ জন এবং জগন্নাথপুর উপজেলার ১৪ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ১ হাজার ৪১৪ জন। এরমধ্যে সর্বোচ্চ ৯৯৯ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১১২ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৮ জন, তাহিরপুর উপজেলায় ৫০ জন, জামালগঞ্জ উপজেলায় ৫৪ জন, দিরাই উপজেলার ৩১ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৬০ জন, জগন্নাথপুর উপজেলায় ৪৮ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২০ জন আইসোলেসনে রয়েছেন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছেন মোট ৬৭ জনের।
- কেন্দ্রীয় দুর্গা মন্দিরে নাট মন্দির নির্মাণ কাজের উদ্বোধন
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের সভা


