স্টাফ রিপোর্টার
২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ স্বাক্ষরিত এক তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
সুনামগঞ্জ জেলায় এবার বৃত্তি পেয়েছে ৬১৯জন। এরমধ্যে মেধাবৃত্তি পেয়েছে ১৫২ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬৭ জন। মেধাবৃত্তিপ্রাপ্তরা মাসিক ৪৫০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা হারে বৃত্তি পাবে।
সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় ১৬ টি মেধাবৃত্তি এবং ২৭ টি সাধারণসহ ৪৩টি বৃত্তি পেয়েছে। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ৬টি মেধাবৃত্তি এবং ৩৪ টি সাধারণসহ ৪০টি বৃত্তি পেয়েছে। এছাড়াও হাজী লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় ১টি, বিয়াম ল্যাবরেটরী স্কুল ১টি, হাজী আব্দুস সাত্তার এন্ড মরিয়ম জুনিয়র স্কুল ১টি, জয়নগর বাজার হাজী গনী বক্স উচ্চ বিদ্যালয় ১টি, নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয় ১টি এবং মঙ্গলকাটাউচ্চ বিদ্যালয় ২টি সাধারণ বৃত্তি পেয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা ৯০টি বৃত্তি এসেছে। এরমধ্যে ২২টি ট্যালেন্টপুল ও ৬৮ টি সাধারণ বৃত্তি।
বিশ^ম্ভরপুর উপজেলা ৫২ জন বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুল ১৩ জন এবং ৩৯ জন সাধারণ বৃত্তি। এরমধ্যে পশাল উচ্চ বিদ্যালয় ৩টি ট্যালেন্টপুল ও ৯টি সাধারণ, রতারগাঁও উচ্চ বিদ্যালয় ৩টি ও ৪টি সাধারণ, ধনপুর আসমত আলী উচ্চ বিদ্যালয় ২টি ও ৫টি সাধারণ, বিশ^ম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ১টি ও ৪টি সাধারণ, বালিকা উচ্চ বিদ্যালয় ১টি ও সাধারণ ১টি, মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয় ৩টি ট্যালেন্টপুল ও ৩টি সাধারণ বৃত্তি পেয়েছে। এছাড়াও কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয় ৫টি, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় ২টি, হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয় ৩টি সাধারণ বৃত্তি পেয়েছে।
ছাতক উপজেলা ২৭টি ট্যালেন্টপুল ও ৮২টি সাধারণ বৃত্তি
ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয় ৩টি ট্যালেন্টপুল ও ১টি সাধারণ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ৩টি ট্যালেন্টপুল ও ৭টি সাধারণ, গোবিন্দগঞ্জ মডেল হাইস্কুল ৪টি, মনিরগাতি উচ্চ বিদ্যালয় ১টি ও ১টি সাধারণ, গোবিন্দগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ৮টি ও ১১ টি সাধারণ, সালেহ আহমদ উচ্চ বিদ্যালয় ৭টি ও সাধারণ ১২টি, ঝিগলি উচ্চ বিদ্যালয় ও কলেজ ১টি ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।
চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ৪টি, বাংলা বাজার শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় ১টি, নতুনবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ১টি, আলহাজ¦ আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় ২টি, জাউয়াবাজার পালগাঁও দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ৭টি, গনিপুর উচ্চ বিদ্যালয় ৪টি, চরমহল্লাবাজার উচ্চ বিদ্যালয় ৩টি, সি.বি.পি উচ্চ বিদ্যালয় ১টি, হাজী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় ৯টি, মুগলগাঁও উচ্চ বিদ্যালয় ২টি, বড়কাপন অষ্টগ্রাম জুনিয়র স্কুল ২টি, মনিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯টি, আনুজনিজান কল্যাণ উচ্চ বিদ্যালয় ১টি, একতা উচ্চ বিদ্যালয় ২টি, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় ১টি ও পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ১টি সাধারণ বৃত্তি পেয়েছে।
এছাড়াও দিরাই উপজেলায় ৬৬ জন বৃত্তি পেয়েছে। ১৬টি ট্যালেন্টপুল ও ৫০টি সাধারণ বৃত্তি। দোয়ারাবাজার উপজেলায় ৫৭জন বৃত্তি পেয়েছে। ১৪টি ট্যালেন্টপুল ও ৪৩টি সাধারণ বৃত্তি। জগন্নাথপুর উপজেলায় ৫৪জন বৃত্তি পেয়েছে। ১৩টি ট্যালেন্টপুল ও ৪১টি সাধারণ বৃত্তি। ধর্মপাশা উপজেলায় ৫৩জন বৃত্তি পেয়েছে। ১৩টি ট্যালেন্টপুল ও ৪০টি সাধারণ বৃত্তি। তাহিরপুর উপজেলা ৪৮জন বৃত্তি পেয়েছে। ১২টি ট্যালেন্টপুল ও ৩৬টি সাধারণ বৃত্তি। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ৩৭ জন বৃত্তি পেয়েছে। ৯টি ট্যালেন্টপুল ও ২৮টি সাধারণ বৃত্তি। জামালগঞ্জ উপজেলায় ২৯ জন বৃত্তি পেয়েছে। ৭টি ট্যালেন্টপুল ও ২২টি সাধারণ বৃত্তি। শাল্লা উপজেলায় ২৪জন বৃত্তি পেয়েছে। ৬টি ট্যালেন্টপুল ও ১৮টি সাধারণ বৃত্তি।


