সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ৫নং হলরুমে এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আখতারুজ্জামান আহমদ। সভার শুরুতে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন কে ফুল দিয়ে বরণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাবে সভাপতি অ্যাড. মো. আফতাব উদ্দিন, সাবেক সভাপতি অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ ইকবাল চৌধুরী সহ সমিতির সিনিয়র আইনজীবীবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি


