করোনাভাইরাস নিয়ন্ত্রণে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সুনামঞ্জ জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন এর সহায়তায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল কবির রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক আব্দুল আজাদ রুমান, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সদস্য সুবির তালুকদার বাপ্টু, হাসান মাহবুব সাদী, আতিকুল ইসলাম আতিক, শামীম আখন্জী, সদর সম্মেলন প্রস্তুত কমিটির জাকির হোসেন শাহিন, মুহিবুর রহমান মুহিব, জমিরুল হক পৌরব প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
- মান্নারগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
- এক সপ্তাহে বিশ্বম্ভরপুরে ৩৫৭ জনকে খাদ্য সহায়তা প্রদান


