স্টাফ রিপোর্টার
করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক, অসহায় ও দুস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি আটা, ১ প্যাকেট মুড়ি, ১ কেজি চিনি ও একটি করে সাবান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজ, ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ
এবং ইউনিয়ন সচিব মো. আব্দুর রকিব প্রমুখ।
- গৃহ নির্মাণে অনিয়মে দায়ীদের ছাড় নয়: কাদের
- জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ বিতরণ


