জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত’র সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. সোহেল আহমেদর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার মিয়া, সহ সভাপতি জাহের আলী, মোছাদ্দেক আলী বাবুল, সহ সম্পাদক নবিনুর মিয়া, হাফিজুর মিয়া কোষাধ্যক্ষ বিপ্লব কান্তি তালুকদার, রিংকু রায়, সালাউদ্দিন, শ্রমিক নেতা টিপু মিয়া, শফিক মিয়া, সাজ্জাদ মিয়া, শাহিন মিয়া, হুমায়ূন মাস্টার, আবুল মিয়া, মাসুক মিয়া, আতাউর মিয়া, বিশ^জিৎ, ফখর মিয়া, সনেট মিয়া, নাইম মিয়া, ঝন্টু মিয়া।