ছাতক প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ছাতক ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে জেলা ও বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। আগামী ২৫মে জাতীয় পর্যায়ে সফল শিক্ষার্থীরা এসব ইভেন্টে অংশ নেবে। ছাত্র-ছাত্রীদের সফলতায় তাদের অভিনন্দন জানিয়েছেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মুহিবুর রহমান মানিক এমপিসহ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ ও অধ্যক্ষ মঈন উদ্দিন
আহমদসহ শিক্ষক-কর্মচারী বৃন্দ। কলেজের শিক্ষার্থী সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কবিতা আবৃতিতে শাহরিন আক্তার তুলি, একক অভিনয়ে আশরাফ হোসেন, হামদ-নাতে ও ক্বেরাতে সাবিনা বেগম এবং জারিগানে সামিনা বেগম ও তার দল। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে আশরাফ হোসেন এবং জারিগানে সামিনা বেগম ও তার দল প্রথম স্থান অধিকার করেছে।


