দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বিজিবির হাতে লন্ডন প্রবাসীসহ তিনজনকে ভারতীয় মদসহ আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন, বোগলা ইউনিয়নের বহরগাঁও গ্রামের মৃত.আজমত উল্লার পুত্র লন্ডন প্রবাসী আব্দুল কাদির, যুবরাজের পুত্র জয়নাল আবেদিন, ও আব্দুল মতলিবের পুত্র হারুন মিয়া।
জানা যায়, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বহরগাঁও গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল কাদির দেশে আসার
পর মেয়েসহ মদ গাজা আসর বসায় তার বাড়িতে। বৃহস্পতিবার রাতে আব্দুল কাদিরের বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছে খবর পেয়ে বোগলা ক্যাম্পের বিজিবি জোয়ানরা রাতেই ওই গ্রামে অভিযান চালায়। রাত ১০ টা থেকে ভোর রাত পর্যন্ত ঘরের দরজা না খুললে পরে দরজা ভেঙ্গে প্রায় ৭ ঘণ্টা অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে বিজিবি। তবে একজন পালিয়ে যায়। এসময় ১৫ বোতল ভারতীয় মত উদ্ধার করে বিজিবি। পরে আটককৃতদের দোয়ারাবাজার থানায় সোপর্দ করে বিজিবি।
বিজিবি বোগলা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান বলেন, ১৫ বোতল ভারতীয় মদ সহ তিন জনকে আটক করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে। আটককৃত তিনজনকেই থানায় সপোর্দ করা হয়েছে।
- জেলা ও বিভাগীয় পর্যায়ে ছাতক ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের কৃতিত্ব
- ছাতকের পৌর মেয়রের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদ


