জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিংহ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নানু মিয়া সহ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ।
প্রতিযোগিতায় বড়, গ্রুপ পুরুষ-বালিকা, মধ্যম
গ্রুপ বালক-বালিকা, ছোট গ্রুপ বালক-বালিকা, শিশু গ্রুপ বালক-বালিকা ১০০, ২০০ ৪০০মি. স্প্রিন্ট, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোরখ নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ধাপ জাপ লাফ, ৮০০মি.রীলে, ৫০ মি. চকলেট দৌড়. মোরগ লড়াই, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদেও ৫০মি. হাঁটা প্রতিযোগিতা, আমন্ত্রিত অতিথিদের (মহিলা) ঝুড়িতে টেনিস বল নিক্ষেপ, সবার জন্য উন্মুক্ত যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিরা অংশগ্রহণ করে।
বিকালে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মশাল প্রজ্জ্বলন, শপথবাক্যপাঠ অনুষ্ঠিত হয়।