ধর্মপাশায় চোরাই গরু ও লেগুনাসহ আটক ১

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় দু’টি চোরাই গরু ও একটি লেগুনাসহ সফদ আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সফদ আলী উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।
ধর্মপাশা থানার এসআই শফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোরে দুটি গরু লেগুনা দিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার সময় উপজেলার সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সফদ আলীকে আটক করে। এ সময় দুটি গরুসহ  লেগুনা থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, গরু দু’টির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।