জেলা খেলাফত মজলিসের সভা

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি মাও. ইমাম উদ্দিন।
সাধারণ সম্পাদক মাও. খলিল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী সভায় জেলার দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ, জোন দায়িত্বশীল মনোনয়ন ও নিয়মিত অন্যান্য কর্মসূচী এজেন্ডার অন্তর্ভূক্ত ছিলো।
সভায় জেলা সাধারণ সম্পাদক মাও. খলিল আহমদের বিদেশ যাত্রা উপলক্ষে উপস্থিত নির্বাহী সদস্যদের পরামর্শের ভিত্তিতে সহ সাধারণ সম্পাদক মাও. আখতার হুসাইনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. মোঃ আইয়ূব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সহ সাধারণ সম্পাদক মাও. বুরহান উদ্দিন, মাও. নূরুল ইসলাম, মুহিব্বুর রহমান শিবলু, প্রশিক্ষণ সম্পাদক মাও. আবু সাঈদ, অফিস সম্পাদক মাও. আলী খান, প্রচার সম্পাদক মাও. নূরুল ঈমান, সহ প্রচার সম্পাদক মাও. ফারুক আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাও. জামিলুল হক, নির্বাহী সদস্য মাও. শুয়াইবুর রহমান, মাও. আলী আকবর প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি