জেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার বিকাল ৫টায় রমিজ বিপণিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সিনিয়র সহ সভাপতি লিখন আহমদ, সহ সভাপতি আবু সাঈদ আপন, গৌতম তালুকদার দ্বীপ, কাউছার আহমদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ কর্মীবৃন্দ।