স্টাফ রিপোর্টার
৩৫তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের মধ্যে বেস্ট ইন হর্সমেনশিপ এওয়ার্ড অর্জন করেছেন সুনামগঞ্জের কৃতী সন্তান মো. সালমান ফার্সী।
গত বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাজশাহীর পুলিশ একাডেমি সারদাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বেস্ট ইন হর্সমেনশিপ এওয়ার্ড গ্রহণ করেন তিনি।
পুরস্কার সরূপ প্রধানমন্ত্রীর কাছ থেকে ৫ কেজি ওজনের একটি ঘোড়ার প্রতিকৃতি গ্রহণ করেন তিনি। এসময় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান ৩৫তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেডের ৮টি কন্টিনজেন্টের মধ্যে দ্বিতীয় কন্টিনজেন্টের দলনেতার দায়িত্ব পালন করেন তিনি।
অনুষ্ঠানে সালমান ফার্সীর বাবা আইয়ুব আলী ও মা খালেদা বেগম উপস্থিত ছিলেন। তিনি শহরতলীর মাইজবাজী গ্রামের বাসিন্দা। এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে বাস্তব প্রশিক্ষণের জন্য ৬ মাসের এটাচমেন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগাদান করবেন।
সহকারি পুলিশ সুপার মো. সালমান ফার্সী মাইজবাড়ী আল হেরা মাদ্রাসা থেকে ২০০৭ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন। পরে ২০০৯ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি ও ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৫ তম বিসিএস পাশ করে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।


