স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে নিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের কটুক্তির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।
শুক্রবার বিকালে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) প্রতিবাদ সমাবেশ ও প্রতিমন্ত্রী এমএ মান্নানের কুশপুত্তলিকা পুড়ায় তারা। জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোশারফ হোসেন ইমনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি যতীন্দ্র মোহন তালুকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাহিত্য সম্পাদক
ইকবাল হোসেন, আইন সম্পাদক শামীম আহমদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আশিকুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সদস্য অভিজিৎ চৌধুরী রিংকু, শাখাওয়াত জামান ইন্তি, জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজা, দিপংকর কান্তি দে, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমদ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অরিন্দম মৈত্র ও আলী রাজ, ছাত্রলীগ নেতা তৌফিক ইসলাম, বিধান দাস, ওয়াসিম মাহমুদ, প্রসেনজিৎ দে, আমিনুল ইসলাম, জুবায়ের , মানিক, বাবু, সুজন, রেজোয়ান, নাজিম, জাহাঙ্গীর, শাকিল, অয়ন, আতিক, দুর্গম, দিপ্ত দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা মতিউর রহমানের বিরুদ্ধে কটুক্তির জন্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নাকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে বলেন,‘এম.এ মান্নান আমলা থেকে হঠাৎ করে এমপি-মন্ত্রী হয়েছেন। তাই তিনি দলের প্রবীণ নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে নিয়ে কটুক্তি করতে দ্বিধাবোধ করেন না। তিনি দলের সিনিয়র নেতাদের মূল্যায়ন করতে জানেন না।


